
কাশফুলে ভরা যৌবন, আকাশে সারদীয় মেঘ। প্রকৃতির ধারাবাহিকতা শরৎ এসেছে অপরূপ নিজস্বতা নিয়ে। লোহাগাড়া উপজেলার চুনতি ও পুটিবিলা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ডলু খালের ধারে বাতাসে শুভ্র কাশফুলের দোল আর আকাশে সূর্যের সাথে সারা মেঘের শরৎ একই সূত্রে বেঁধে গেছে। শুধু ডলুখাল নয়, টংকাবতী নদীসহ এলাকার অন্যসব খাল ও ছড়ার ধারেও শুভ্র কাশফুলের সৌন্দর্য্য মন কাড়ে প্রকৃতি প্রেমীদের। কাশফুলের ছবিটি ৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে ক্যামেরাবন্দি করা হয়েছে। ছবি ও প্রতিবেদন নুরুল ইসলাম

Lohagaranews24 Your Trusted News Partner