ব্রেকিং নিউজ
Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | কোন অপশক্তির কাছে জীবনে মাথানত করি নাই, করবো না: চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরী

কোন অপশক্তির কাছে জীবনে মাথানত করি নাই, করবো না: চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরী

লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, কোন অপশক্তির কাছে জীবনে মাথানত করি নাই। ভবিষ্যতেও করবো না। এলাকাবাসীদের হতাশ হওয়ার কোন কারণ নেই, আমি লোহাগাড়াবাসীর পাশে ছিলাম, আছি, থাকবো। নির্বাচনে মাঠেও থাকবো। আমি এজন্য লোহাগাড়ার মানুষের সহযোগিতা চাই। আপনাদের সকলের সমর্থন ফেলে আমি আশা করছি, আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

শুক্রবার (৩ মে) রাতে উপজেলা সদরের এক কমিউনিটি সেন্টারে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মুক্তিযোদ্ধা মোস্তফিজুর রহমান চৌধুরী।

চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম আরো বলেন, একটি সুন্দর, মাদকমুক্ত লোহাগাড়া গড়তে আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনাদের সহযোগীতা ছাড়া এগিয়ে যেতে পারবোনা। লোহাগাড়ার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনার সহযোগিতা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনকে গণমূখি, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার জন্য কঠোরভাবে পদক্ষেপ নিয়েছেন। কিন্তু এক শ্রেণীর লোক অতীতের লোভ নিয়ে আর্বিভাব হয়েছে। মানুষকে ভয়ভীতি দেখার চেষ্ঠা চালানো হচ্ছে। এবারে নির্বাচনে কোন ধরণের ভোটার কারচুপি হবে না। আমি শেষ পর্যন্ত মাঠে থাকবো কিনা অনেকেই প্রশ্ন করেছেন, আমি মাঠে থাকবো ইনশাল্লাহ। জীবনে কোন দিন ভেঙ্গে পড়ি নাই। আমার যতক্ষণ জীবন আছে, আমাকে কেউ হঠাতে পারবে না।

সাংবাদিক কাইছার হামিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. জহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া ঠিকাদার সমিতির সভাপতি নুরুল আলম জিকু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক আবদুল মালেক, যুগ্ম আহবায়ক মো. নাজিম উদ্দিন, ব্যবসায়ী নুরুল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বটতলী শহর উন্নয়ন কমিটির সাবেক সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, ব্যবসায়ী আবদুল মন্নান, মহি উদ্দিন ভুট্ট, আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুওয়ানুল হক রুবেল, চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ন কবির, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান সোবাহান, মাওলানা ফরিদুল আলম, আবু বক্কর মেম্বার ও আধুনগর ফার্নিচার ব্যবসায়ী পিপলু বড়ুয়া প্রমুখ।

সভায় বক্তারা জানান, আগামীর শান্তির লোহাগাড়া গড়তে উপজেলা চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম চৌধুরীর বিকল্প নেই। যতই বাঁধা আসুক, আমরা এক থাকবো, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আমরা সবাইকে স্বাক্ষি রেখে বলছি, আপনাকে ছেড়ে আমরা যাবো না। আমরা আগামী নির্বাচনে সিরাজুল ইসলাম চৌধুরীকে উপজেলায় চেয়ারম্যান হিসেবে বিজয়ী করতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!