
নিউজ ডেক্স : কক্সবাজারের টেকনাফ উপজেলার সাত দালালকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ছয় মাসের সাজা দেন।
মঙ্গলবার টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে তাদের আটক করেছিলেন বিজিবির সদস্যরা। তারা হলেন- আব্দুর রহমান, মোহাম্মদ সেলিম, আব্দুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ আনিস ও আবদুল আমিন। এরা সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা।

নির্বাহী কর্মকর্তা জানান, টাকার বিনিময়ে রোহিঙ্গাদের পারাপার করছে এমন অভিযোগে মঙ্গলবার তাদের আটক করে বিজিবি। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের দণ্ড দিয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খান জানান, সাত দালালকে বুধবার দুপুরে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner