
এলনিউজ২৪ডটকম : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ফরায়েজী ময়দানে অনুষ্ঠিত ৩১তম ৫ দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদ ও সীরতুন্নবী (সাঃ) মাহফিলের শেষ দিন আগামীকাল ২৩ ফেব্র“য়ারী। প্রখ্যাত আলেমেদ্বীন আশেকে রাসুল (সাঃ) আলহাজ্ব হযরত শাহ মাওলানা ফতেহ আলী ফরায়েজী এই মাহফিলের শুভ সূচনা করেন।
শেষ দিনের কার্যক্রম জুমাবার বাদ আছর হতে শুরু হবে এবং রাত ১২টায় আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী।

মাহফিলে তাকরীর পেশ করবেন হাফেজ মাওলানা আবদুল জব্বার, হযরত মাওলানা গাজী মুস্তাক আহমদ, আলহাজ্ব মাওলানা কাজী শিহাব উদ্দিন, মাওলানা মুফতি মোঃ ইজহারুল করিম কাশেমী, মাওলানা জসিম উদ্দিন মিছবাহ ও মাওলানা মোঃ আবদুল ফাত্তাহ বিন আমিন প্রমুখ।
মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মোঃ সিরাজুল হক মেম্বারের পক্ষ হতে দ্বীন ইসলাম প্রিয় সকলকে আগামীকাল মাহফিলের শেষ দিনে উপস্থিত থাকার আহবান করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner