
নিউজ ডেক্স : চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে কাজ করার সময় দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ডের লালবেগ ‘এসএনটি রিসাইক্লিং শিপইয়ার্ডে’ এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মো. মানিক (৩৫) সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ শীতলপুরের বাসিন্দা।

সহকর্মীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির বলেন, ইয়ার্ডে কাজ করার সময় মালামাল টানার ছোট গাড়িতে পায়ে আঘাত পান মানিক। সন্ধ্যায় তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner