
নিউজ ডেক্স: চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের ট্রেনে কাটা পড়ে নয়ন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৬টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড উত্তর মুরাদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নয়ন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের খলিল সওদাগরের বাড়ির আবুল কাশেমের ছেলে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner