
নিউজ ডেক্স : করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলী নগরের ৩ জন।
তারা হলেন মনির হোসেন, মো. এনাম, মো. নোমান। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ।
তিনি বলেন, আজ (বুধবার) আরও ৩ জন সুস্থ হয়েছেন। পরপর দুটি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চট্টগ্রামে এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

Lohagaranews24 Your Trusted News Partner