
নিউজ ডেক্স : বিয়ের ৫ মাসের মাথায় গলায় ফাঁস লাগিয়ে ফাতেমা আকতার (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ফাতেমা আকতার কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িগোলা গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী। জোরারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অপারেটর সাইফুল জানান, উত্তর সোনাপাহাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন বিল্লাল হোসেন ও তার স্ত্রী ফাতেমা আকতার। সকাল নাস্তা করে বিল্লাল হোসেন অফিসে চলে যান। পরে বারান্দায় গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ।
পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানান সাইফুল। -বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner