
নিউজ ডেক্স : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চুলার আগুনে পুড়ল চারটি বসতঘর। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে রাঙ্গুনিয়ার পোমরা তালুকদারপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ব্যাপারে জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাঙ্গুনিয়া স্টেশনের ইনচার্জ দুলাল মিত্র জানান, আগুন লাগার খবর পেয়ে একটি অগ্নিনির্বাপক গাড়ি পাঠানো হয়। পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।

তিনি আরো জানান, অগ্নিকাণ্ডে টুটুল কর, দীলিপ কর, টিটু কর ও দীপু করের মালিকানাধীন চারটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের হিসাবে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner