
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মহিলাসহ দুই ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জের বাজিতপুর থানার পাটুলি এলাকার কুনু মিয়ার পুত্র সুমন মিয়া প্রকাশ সুমন আহমেদ (৩৫) ও কক্সবাজারের টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আবদুর রহমানের স্ত্রী সালমা আক্তার (৩৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়া সার্কেলের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী পৃথক দুটি বাস তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় সুমনের কাছ থেকে ১ হাজার ১৫০ পিস ও সালমার কাছ থেকে ১৯শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা ইয়াবাগুলো কক্সবাজারে থেকে পাচারের উদ্দেশ্যে নিয়া যাচ্ছিল। এ ব্যাপারে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

Lohagaranews24 Your Trusted News Partner