
আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে নাচলেন সবাই। ইশা আম্বানির বিয়ের গানে শুধু বলিউড তারকা বা অম্বানি পরিবারই নয়, এমনকি মার্কিন রাজনীতিবিদ হিলারি ক্লিনটনও নিজেকে থামাতে পারেননি।
ভারতের উদয়পুরের অম্বানি পরিবারের একমাত্র কন্যার সঙ্গীত অনুষ্ঠানে হিলারি ক্লিন্টন শাহরুখ খান ও নীতা অম্বানির সঙ্গে মন খুলে নাচেন। এক ভাইরাল ভিডিওতে দেখা যায় হিলারি ক্লিন্টনের সঙ্গে প্রথমে শাহরুখ খান, পপস্টার এবং গায়ক বাদশাহের গান ‘আভি তো পার্টি শুরু হুয়ি হে’-এর তালে নাচ করছেন।


তারপর শুরু হয় গুণ্ডে সিনেমার গান ‘তুনে মারি এন্ট্রি ইয়ার’। এই ভিডিওতে শুধু হিলারি ক্লিনটন নয়, মুকেশ আম্বানিকেও অতিথিদের সঙ্গে নাচতে দেখা যায়। করণ জোহর, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং অনিল আম্বানিও এই সঙ্গীত অনুষ্ঠানে নেচেছেন।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর পিরামল গ্রুপের চেয়ারম্যান আনন্দ পিরামল ও ইশা অম্বানির বিয়ে। এই বিবাহ মুম্বাইয়ের মুকেশ আম্বানির বাড়ি আন্তোলিয়াতে অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সাতাশ তলা বাড়ির গোটাটাই সাজিয়ে তোলা হয়েছে। গত কয়েকদিন ধরেই চলছে ইশা আম্বানি বিবাহের উদযাপন।
Lohagaranews24 Your Trusted News Partner