
নিউজ ডেক্স : নারায়ণগঞ্জে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল তিন পথচারীর। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আবু বকর সিদ্দিক (২০)। তিনি কাঁচপুর রায়ের চেক এলাকার ফজল করিমের ছেলে। ওহিদুল (৩২)। তিনি রংপুর জেলার কোতয়ালী থানার শ্যামপুর গ্রামের মৃত মুকুলের ছেলে ও সজিব সরকার (২৮)। তিনি চাঁদপুর জেলার উত্তর মতলব থানার উদমদি গ্রামের মৃত নকুল সরকারের ছেলে। ওহিদুল ও সজিব সরকার কাঁচপুর এলাকায় ভাড়া থাকেন। জাগো নিউজ
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে রাজধানী থেকে ছেড়ে আসা বোরাক পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-২৫৮৬) ও হোমনা সুপার সার্ভিস (ঢাকা মেট্রো জ ১৪-০৯৩৭) সোনারগাঁওয়ের কাঁচপুর ওভারব্রিজের সামনে প্রতিযোগিতা শুরু করে। একপর্যায়ে বোরাক বাসটি কাঁচপুর ওভারব্রিজের ঢালুতে থামিয়ে যাত্রী উঠানামা করছিল। এ সময় হঠাৎ হোমনা সুপার সার্ভিস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বোরাক পরিবহনের পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাস্তা পারাপারের সময় তিন পথচারী গুরুতর আহত হয়।

সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এলাকাবাসী দুই বাসকে জব্দ করে করে। তবে বাসের চালক ও হেলপার এ সময় পালিয়ে যান।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চালক ও হেলপার পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Lohagaranews24 Your Trusted News Partner