
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ অক্টোবর দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ইয়াবাসহ ৩ জন ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত ১ জন আসামী রয়েছে বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হল গাজীপুর জেলার পুবাইল তালুকিয়া ৪নং ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের পুত্র মোঃ তুহিন মিয়া (২৪), ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এনায়েতপুর শোয়াইদপুরের মোঃ আলীর পুত্র শাহিন আলম (২২), গাজীপুর জেলার কালিগঞ্জ বত্তারপুর সাতানি পাড়ার আব্দুল মতিনের পুত্র মাহাদি হাসান (২৮) ও লোহাগাড়া উপজেলার চরম্বা তেলিবিলা এলাকার আবদুল জলিলের পুত্র বদিউল আলম (৩১)।

থানা সূত্রে জানা যায়, বদিউল আলম গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী। তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অন্যদের উপজেলার চুনতি খানদিঘী এলাকায় চট্টগ্রাম শহরমুখী দূরপাল্লার বাসে তল্লাশী চালিয়ে ১ হাজার ৮শ পিচ ইয়াবা গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নির্দেশে অভিযান পরিচালনা করেন এসআই গোলাম কিবরিয়া ও এসআই সোহেল সিকদার।
ইয়াবাসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner