
নিউজ ডেক্স : ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলনের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। ওসব মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। এ জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।

ফেনী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন ভিপি এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, নির্বাচনী প্রচারণার শুরুতে ছাত্রদল নেতা মিলনকে পুলিশ বিনা মামলা ও ওয়ারেন্টে গ্রেফতার করেছে। নির্বাচনী প্রচার-প্রচারণাকে বাধাগ্রস্ত করতে এসব কাজ করছে পুলিশ।
Lohagaranews24 Your Trusted News Partner