
নিউজ ডেক্স : দোহাজারী হাইওয়ে থানা প্রাঙ্গণে ১০ই সেপ্টেম্বর সন্ধ্যায় হাইওয়ে পুলিশের প্রথম ওপেন হাউজ ডে অনুষ্টিত হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার পরিতোষ ঘোষ।

দোহাজারী হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মুহাম্মদ শরীফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাইওয়ে পুলিশের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার, মুহাম্মদ ফরহাদ হোসেন, সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের অর্থ-সম্পাদক মুহাম্মদ ইয়াছিন, সাতকানিয়া-চন্দনাইশ ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, দোহাজারী প্রেস ক্লাব সভাপতি আবদুর রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বাবলু সহ আরো অনেকে।
পুলিশ সুপার পরিতোষ ঘোষ সড়ক-মহাসড়কে দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত করে এসবের প্রতিকার করার জন্য পরিবহণ মালিক ও শ্রমিকদের সহযোগীতা কামনা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner