
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার জুঁই ক্লাবের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ইব্রাহিম নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ইব্রাহীম সদরঘাটের সদর রেল কলোনির বাসিন্দা মো. জসীম উদ্দিনের ছেলে। গতকাল শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার সাংবাদিকদের জানান, বাড়ি ফেরার সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওই যুবক আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Lohagaranews24 Your Trusted News Partner