
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলায় অভিযান চালিয়ে ১১ মামলায় ৫৭ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১০ এপ্রিল) ইউনিয়নের এম. চর হাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবিব জিতু এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
অভিযানে ব্যবসায়ী জানে আলমকে ১০ হাজার টাকা, দেলোয়ার হোসেনকে ২ হাজার টাকা, আবদুল মান্নানকে ২ হাজার টাকা, মো. ফেরদৌসকে ৫ হাজার টাকা, নুর হোসাইনকে ২ হাজার টাকা, মো. ফয়সালকে ১ হাজার টাকা, রুবেল দাশকে ১ হাজার টাকা, শহীদুল ইসলামকে ২ হাজার টাকা, মো. আরফাতকে হোসেনকে ২ হাজার টাকা, মো. জসিম উদ্দিনকে ২০ হাজার টাকা ও মিজানুর রহমানকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবিব জিতু জানান, পণ্যের মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ১১ মামলায় ৫৭ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।
Lohagaranews24 Your Trusted News Partner