
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে ১৮শ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়ার মোস্তফিজুর রহমানের পুত্র মো. হানিফ (২২) ও কক্সবাজারের টেকনাফ থানার পূর্ব মহেশখালীয়া পাড়ার নুরুল আলমের পুত্র নুরুল আবছার নুর (১৯)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, চট্টগ্রামমুখী যাত্রীবাহী গাড়িতে তল্লাশী করে তাদের কাছ থেকে ইয়াবাগুলো পাওয়া যায়। তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। রোববার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner