
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবাহী একটি ট্রাক। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের মিঠার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। তবে দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি মালবাহী ট্রাক একইমুখি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। ফলে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায়। দূর্ঘটনায় কেউ আহত না হলেও ট্রাকের ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, সারারাত লবণবাহী গাড়ি থেকে নিঃসৃত পানি মহাসড়কে পড়ে। এতে মহাসড়ক পিচ্ছিল হয়ে যায়। সকালে ঘন কুয়াশার কারণে সূর্যের আলো না থাকায় শুকাতে পারেনি লবণ পানি। যার ফলে পিচ্ছিল সড়কে ওভারটেক করতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়।


দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দূর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner