
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে রোহিঙ্গাসহ ২ জনকে। বুধবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, জামালপুরের সদর থানার তুলসির চর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হনুমান চর এলাকার মিজানুর রহমানের পুত্র মো. শরিফুল ইসলাম (২১) ও কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং ক্যাম্পের আবুল বশরের পুত্র মো. জমির (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখি যাত্রীবাহী বাসে তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। তারা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner