
____ফিরোজা সামাদ____
টুঙ্গিপাড়ায় জন্ম খোকার
হৃদয় বড়ো তার,
খোকা যেনো জন্মভূমি
দেশের অলঙ্কার !!
অাপন স্বার্থ ছেড়ে খোকা
জ্বালতো অন্যের অালো,
নিজের ক্ষতি করে খোকা
করতো পরের ভালো !!
জনতার সুখে সুখি খোকা
থাকতো সদা ভবে,
জন্মভুমির পরে খোকায়
সালাম দিতে হবে !!
কতো নামে ডাকি খোকায়
মধুর নাম “পরশ ” ,
খোকার শেষ রক্তবিন্দু নিলো
চুষে ঘাতক রাক্ষস !!
বুকের রক্ত দিয়ে খোকা
শুধলো সবার ঋণ,
বাংলা মায়ের বুকে খোকা
ঘুমায় অমলিন !!

Lohagaranews24 Your Trusted News Partner