
নিউজ ডেক্স : কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে নিখোঁজ তন্ময় দাস (১৯) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর ডুবুরিরা। তিনি চট্টগ্রাম শহরের খুলশী থানাধীন টাইগারপাসের সুবল দাসের ছেলে।
শুক্রবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তন্ময় কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের সীতারঘাট মন্দির সংলগ্ন হ্রদের পানিতে নেমে নিখোঁজ হন। বাংলানিউজ
নৌবাহিনী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে ১০ জন যুবক ভ্রমণের উদ্দেশ্যে কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউপি এলাকাধীন কয়লার ডিপোতে যান। সেখান থেকে তারা নৌকাযোগে সীতারঘাট মন্দির সংলগ্ন ঘাটে আসেন। তারা কর্ণফুলী নদীর পানিতে গোসল করতে নামেনে এবং গোসল শেষে তন্ময় ছাড়া সবাই পানি থেকে ঘাটে উঠেন। পরে নৌবাহিনীর ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

Lohagaranews24 Your Trusted News Partner