
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার নন্দনকানন এলাকায় এক শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ছিনতাই করে পালানোর সময় চারজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। ১২ ডিসেম্বর বুধবার তাদের গ্রেফতার করার বিষয়টি জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
গ্রেফতার চারজন হলো সাইদুল আলম ইমন (২১), মো. হৃদয় (১৮), রবিউল হোসেন সাকের (২১) ও সাহেদুল ইসলাম রিচান (১৮)।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, মো. রাসেল নামে এক শিক্ষার্থীর কাছ থেকে মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে নন্দনকানন এলাকায় মোবাইল ছিনতাই করে পালানোর সময় চারজনকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাসেল বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner