চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলে যুক্ত হলেন ১৮ যুগ্ম আহ্বায়ক ও ৫৫ সদস্য
in দেশ-বিদেশের সংবাদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ
May 13, 2026
14 Views

নিউজ ডেক্স: জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটি বর্ধিত করা হয়েছে। নতুন করে ১৮ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৫৫ জনকে সদস্য করা হয়েছে।
বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২০২৩ সালের ১১ আগস্ট ৪২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।
কমিটি বর্ধিতের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত নুর শাহেদ খাঁন রিপন।
বর্ধিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন, আব্দুল ওয়াহেদ সুমন, আনিসুল ইসলাম, মাহবুবুল আলম কাজল, ইসমাইল বিন মনির, মোহাম্মদ আরিফুল ইসলাম, আনিসুর রহমান আনাস, মুহাম্মদ সালাহ উদ্দিন, তারেক রহমান, আজিম উদ্দিন, শাখাওয়াত হোসেন মিশু, মোহাম্মদ আব্দুল আজিম, জিন্নাহ ইবনে মোহাম্মদ আল ওবায়েদ, আলী লিয়াকত, মাসুদ তালুকদার, রহিত শিকদার, মো. মাইমুনুর রশিদ, জামশেদ জিসান ও রুবায়েত খান সিফাত।
এছাড়া সদস্য হিসেবে যুক্ত হয়েছেন, এনামুল হক সজীব, বেলাল মাহমুদ, তাহাসিনুল ইসলাম, আশরাফ উদ্দিন নয়ন, এমরান হোসেন (কচুয়াই), শাহরিয়ার ইকবাল, এমদাদ হোসেন সোহেল, রিফাতুজ্জামান তারেক, দেলোয়ার হোসেন, সাজ্জাদ হোসেন, হাবিবুর রহমান হাবিব, আরমান আলম, আসিফ সিদ্দিকী, মোহাম্মদ তারেক, জিয়াউর রহমান জিয়া, আজিজুর রহমান সোহেল, মোহাম্মদ করিম, হাসান শিকদার, ইকবাল হোসেন রুহান, মোহাম্মদ এনাম হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন, ফাহাদ সায়েম, মোফাজ্জেল হোসেন জুয়েল, মঈনুদ্দীন জায়েদ, এরফান চৌধুরী, নুরুল ইসলাম আসিফ, ওমর রানা ইমন, আনিসুর রহমান আরাফাত, জাবেদ চৌধুরী রহিম, সাইদুল ইসলাম তারেক, সাইফুল ইসলাম ওমর, শহিদুল ইসলাম, ইমরান হোসেন ইমু, শাফিউল আলম চৌধুরী, আব্দুল মান্নান, আশিকুর রহমান আশিক, মোহাম্মদ ফারুক হোসেন, আজাদ চৌধুরী, এমদাদুল হক চৌধুরী, জালাল বিন ফয়সাল, সিয়াম ইসলাম সায়েম, ইমতিয়াজ উদ্দিন, মোহাম্মদ শহিদুল হক, মো. পারভেজ, আদনান ইমন, মোহাম্মদ নুরুন্নবী, মো. ফয়সাল (বাঁশখালী), মোহাম্মদ কাইদুল ওয়াদুদ (জিহান), আব্দুল হক আজিজ, এহসান আহম্মেদ ইমন, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ ফয়সাল উদ্দীন, মোহাম্মদ হান্নান ও মোহাম্মদ সোহেল।
2026-05-13