
এলনিউজ২৪ডটকম : ওমানে করোনায় ফরমান উল্লাহ (৫০) নামে লোহাগাড়ার প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মিঞান পাড়ার মৃত ছলিম উল্লাহর পুত্র ও চার সন্তানের জনক।
নিহতের পরিবার সূত্রে জানায়, প্রায় এক মাস পূর্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওমানের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন ফরমান উল্লাহ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তিনি ওমানে কর্মরত ছিলেন।

তার মৃত্যুর খবর পরিবারে পৌঁছলে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় ইউপি সদস্য আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner