Home | দেশ-বিদেশের সংবাদ | একসঙ্গে প্রাণ হারিয়েছেন তিন ভাই

একসঙ্গে প্রাণ হারিয়েছেন তিন ভাই

নিউজ ডেক্স: নাটোরের সিংড়ায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন তিন ভাই। সোমবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার বন্দর আমতলা এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা তিন ভাই নিহত হয়েছেন। 

নিহতরা হলেন- লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন (১৮) ও নাটোর সদরের ইসলামবাড়ি গ্রামের মতালিব হোসেনের ছেলে মুক্তার হোসেন ওরফে হীরা (৩২) ও নাটোরের আলাইপুর এলাকার তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম (২৬)। তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই বলে জানা গেছে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, সোমবার সকালে মহাসড়কের বন্দর আমতলা এলাকায় একটি মিনি ট্রাক ও বিপরীতগামী পালসার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জীবন ও মুক্তার হোসেন ওরফে হীরা মারা যান। এ সময় আহত সাইফুলকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি জানান, নিহত তিন মোটরসাইকেল আরোহী মামাতো ও ফুফাতো ভাই। তারা নাটোর থেকে মোটরসাইকেলযোগে সিংড়ার দিকে বেড়াতে আসতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে রোববার রাত সাড়ে ৮টায় উপজেলার পুণ্ডরী গ্রামীণ সড়কে একটি অজ্ঞাত বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আসমা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী উপজেলার কলম ইউনিয়নের পুণ্ডরী গ্রামের আজিম উদ্দিনের মেয়ে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!