
নিউজ ডেক্স : বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদায় দুইজন ও অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাসহ আটজনকে বদলি করা হয়েছে।
আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরার সই করা পৃথক দু’টি প্রজ্ঞাপনে তাদের এ বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

এদিকে, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। নতুন দায়িত্ব পাওয়া ৬২ কর্মকর্তার মধ্যে ৪৭ জন গত ২১ সেপ্টেম্বর অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner