
আন্তর্জাতিক ডেক্স : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গুলিতে মোদাসসার খন্দকার (৩৬) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দিনগত রাত ১টার দিকে নিউ ইয়র্কের ব্রুকলিনের সাইপ্রেস হিলস সেকশনে নিজ বাড়ির বাইরে তিনি নিহত হন।
কর্মস্থল থেকে ফেরার পথে বাড়ির কাছে মোদাসসারের মাথায় গুলি করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীরা জানান, মোদাসসার সেখানে স্ত্রী ও এক ছেলে নিয়ে থাকতেন। তিনি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি গাড়ি ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। এ ঘটনার তদন্ত চলছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।-কালের কণ্ঠ
Lohagaranews24 Your Trusted News Partner