
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার মোড়ে কাভার্ড ভ্যান চাপায় এক তরুণী প্রাণ হারিয়েছেন। বুধবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সজল দাশ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহত তরুণীর নাম মিতু বড়ুয়া। সে সরকারি সিটি কলেজের শিক্ষার্থী। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner