
নিউজ ডেক্স : খাগড়াছড়ি সদর উপজেলার স্বনির্ভর বাজারে গতকাল আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে ছয়জনের মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার রাতেই খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এই কমিটি গঠন করেন।
কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) ড. গোফরান ফারুকী, সদস্য সচিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মো. শামছুল তাবরীজ, সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন মজুমদার। এ কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner