
এলনিউজ২৪ডটকম : বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনকে হাসপাতালে দেখতে গেলেন চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী। এ সময় তিনি চিকিৎসার খোঁজ খবর নেন ও শয্যাপাশে কিছুক্ষণ সময় কাটান।
জানা যায়, প্রেনক্রিয়াসের ব্যাথাজনিত কারণে অসুস্থতা বোধ করলে আমিনুল ইসলাম আমিনকে হাসপাতালে ভর্তি করা হয়। আমিনুল ইসলাম আমিন তাঁর সুস্থতা কামনায় সবার দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, সাতকানিয়া কয়েকটি অনুষ্টানে যোগদানের উদ্দেশ্যে আমিনুল ইসলাম আমিন গতকাল রাতে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন। এতে তিনি হঠাৎ অসুস্হ হয়ে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি হন।

Lohagaranews24 Your Trusted News Partner