
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ মো. আবদুস ছবুর (২৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় উপজেলার কলাউজান নাথ পাড়ার জনৈক মহাজনের পুকুরের ঘাটলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবদুস ছবুর লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান আদারচর পশ্চিম পাড়ার নুর আহম্মদের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলাউজান নাথ পাড়ার জনৈক মহাজনের পুকুরের ঘাটলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবদুস ছবুরের দেহ তল্লাশী করে কোমরে বিশেষ কায়দায় রাখা ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু হয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেফতার আবদুস ছবুর একজন খুচরা মাদক বিক্রেতা। রোববার (১ মার্চ) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner