
আন্তর্জাতিক ডেক্স : মার্কিন নির্বাচনে প্রথমবারের মতো হার স্বীকার করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, জো বাইডেন জয়ী হয়েছেন।
এক টুইট বার্তায় হার স্বীকার করে নির্বাচনে ভোট গণনা নিয়ে আবারও ভিত্তিহীন অস্বচ্ছতা এবং কারচুপির অভিযোগ তোলেন তিনি।
বলেন, পাতানো নির্বাচন হয়েছে, তাই সে (বাইডেন) জিতেছে। ভোট গণনায় কোনো পরিদর্শক বা পর্যবেক্ষককে অনুমতি দেয়া হয়নি। কট্টর বামপন্থী বেসরকারি প্রতিষ্ঠান, ভুয়া এবং বোবা গণমাধ্যম ভোট কারচুপিতে অংশ নিয়েছে।

বাইডেনের কাছে ৭৪ ইলেকটোরাল কলেজ ভোট এবং ৫০ লাখ পপুলার ভোটে হেরেছেন ট্রাম্প। তারপরও রীতি মেনে হার মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। রোববার (১৫ নভেম্বর) টুইট বার্তায় তার এ হার স্বীকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
Lohagaranews24 Your Trusted News Partner