
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদ ফাতিমাতুযযাহরা (রা.) মহিলা মাদ্রাসার হিফযবিভাগে (বালক শাখা) সংবর্ধনা ও দোয়া মাহফিল গতো ২৮ নভেম্বর বিকেলে শিক্ষার্থী মিলানায়তনে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইব্রাহিম ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুল আউয়াল ও লোহাগাড়ানিউজ২৪ডটকম’র সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক।

হিফজ বিভাগের ওস্তাদ হাফেজ মাওলানা ক্বারী মুহাম্মদ আশহাদুল ইসলাম ও হাফেজ মাওলানা ক্বারী মুহাম্মদ কাসেমকে প্রতিষ্ঠানের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট ও সম্মানী দেয়া হয়। হিফজ সম্পন্নকারী মুহাম্মদ রায়হান উদ্দিন ও মুহাম্মদ ছাদেক হোসাইন সবিনা শুনান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাফেজ মুহাম্মদ ইমরানুল হক।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইব্রাহিম ছিদ্দিকী বলেন, হিফজ বিভাগ উদ্বোধনের ২ বছর ৪ মাসের মধ্যে বালক শাখা হতে ৪ জন ও বালিকা শাখা হতে তাসনিমা তারাননুম নাবিলা হিফজ সম্পন্ন করেন। তিনি হিফজ বিভাগের নতুন শিক্ষার্থীদের ছবক প্রদান করেন।
পরে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সফলতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner