
নিউজ ডেক্স : সৌদি আরবের মদিনা শরীফে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জসিম উদ্দিন (৩৫) নামে সাতকানিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ছদাহা ইউনিয়নের আজিমপুর এলাকার মোজাফফর আহমদের ছেলে ও ২ সন্তানের জনক।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৩টায় জসিম উদ্দিনের মৃত্যুর সংবাদ নিজ বাড়ির সদস্যরা জানতে পারেন । ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার জাহেদুল ইসলাম রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত এক সপ্তাহ আগে জসিম উদ্দিন করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। পরে তাকে সৌদি আরবের সরকারি স্বাস্থ্য কর্মীরা নিজ বাসা থেকে হাসপাতালে নিয়ে যায়। জসিম উদ্দিনের সাথে থাকা ভাই কফিল উদ্দিনসহ অন্যরা হোম কোয়ারান্টিনে থাকায় তার চিকিৎসার খবরা-খবর নিতে পারেননি। বৃহস্পতিবার দুপুরে জসিম উদ্দিনের মৃত্যুর সংবাদটি প্রকাশ হয়।

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নিহত জসিম উদ্দিনের লাশ সেখানেই দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner