
নিউজ ডেক্স : সাতকানিয়া উপজেলার দস্তিরহাট এলাকায় ১১ অক্টোবর সকাল ১১টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছে। নিহত মোঃ সোলেমান (৫০) বাগেরহাট জেলার কচুয়া থানার গজলিয়া এলাকার হেমায়ত উদ্দিনের পুত্র।
সাতকানিয়ার থানার এসআই শাহাদাত উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নারিকেল গাছ পরিষ্কার করার জন্য গাছে উঠেছিলেন সোলেমান। হঠাৎ সেখানে বিদুৎস্পৃষ্ট হয়ে তিনি নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner