
নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার হাসমত আলীর দোকানের সামনে ১৪ নভেম্বর ভোর ৪টায় বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক নুরুল আমিন (২৪) সাতকানিয়া উপজেলার আফজল নগরের ইসলামের পুত্র।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত জেলা পুলিশের এএসআই আমান উল হক জানান, সাতকানিয়ার হাসমত আলীর দোকানের সামনে বাস ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। নিহত নুরুল আমিন দূর্ঘটনা কবলিত গাড়ি দেখতে এসেছিল। এ সময় আকষ্মিকভাবে আরেকটি বাস এসে তাকে ধাক্কা দেয়। গুরতর আহত অবস্থায় তাকে সকাল সাড়ে ৫টার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘাতক বাসটি দোহাজারী হাইওয়ে থানা পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner