
নিউজ ডেক্স : নগরের ঈদগাহ এলাকা থেকে বায়েজিদে কর্মস্থলে যাওয়ার পথে টাইগারপাস এলাকায় মৃত্যুবরণ করেছেন মো. সেলিম উদ্দীন নামে এক যুবক। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে টাইগারপাস মোড়ে এ ঘটনা ঘটে।
মো. সেলিম উদ্দীন সাতকানিয়ার উত্তর মাদার্শা এলাকার মো. রহমত আলীর ছেলে। তিনি বায়েজিদের তারা গেইট এলাকার জিরাত ফ্যাশনের সহকারী ম্যানেজার (মার্চেন্ডাইজিং) বলে নিশ্চিত করেছেন তার ভাতিজা মো. রায়হান।
ঘটনাস্থলে যাওয়া খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার বলেন, এক যুবকের রাস্তায় পড়ে থাকার খবর পেয়ে গিয়েছিলাম। তার স্বজনরা এসেছিল। তারা তাকে হাসপাতালে নিয়ে গেছে। পরে জানতে পেরেছি, পথে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সেলিম উদ্দীনের ভাতিজা মো. রায়হান বলেন, ঈদগাহ এলাকার বাসা থেকে বায়েজিদের তারা গেইটে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে তিনি রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। বাসা থেকে হাসিমুখে বের হয়েছেন। কিন্তু পথে এ অঘটন ঘটে গেলো। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner