Home | দেশ-বিদেশের সংবাদ | সাতকানিয়ায় শব্দদূষণ রোধে অভিযান, হাইড্রোলিক হর্ন জব্দ

সাতকানিয়ায় শব্দদূষণ রোধে অভিযান, হাইড্রোলিক হর্ন জব্দ

নিউজ ডেক্স: সাতকানিয়ায় শব্দদূষণ রোধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এসময় পাঁচটি বাসের চালককে জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ মে) সকালে সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামছুজ্জামান বলেন, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৫টি বাসের চালককে সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কেরানীহাট বাজার ও আশপাশের সড়কে অভিযান চালিয়ে যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।এ সময় বাসগুলো থেকে হাইড্রোলিক হর্ন খুলে ফেলা হয়। একইসঙ্গে চালক ও পরিবহন মালিকদের যানবাহনে নিষিদ্ধ হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!