
____মুহাম্মদ সোলাইমান____
শীতের দিনে সকাল বেলা,
আলো-আধাঁরের মিলন খেলা।
শীত আগমনে পড়ে যায়
ভাপা পিঠার আসল ধুম,
তাইতো খোকা-খুকির চোখে
নেই যে কোন ঘুম।
শীতের দিনের সকালটা
থাকে কুয়াশায় শীতল ঢাকা,
ঠান্ডার জ্বালায় শীতের দিনে
মাটিতে যায়না পা রাখা।
শীতকালে জলের রাশি
কম থাকে আকাশে,
তাই সবার ঠোঁট গাল
ফেটে হয় ফ্যাকাশে।
শীত আসিলে পড়ে যায়
খেজুর রসের বাহার,
তাইতো সবার ঘরে ঘরে
ভাপা পিঠার আহার।
শীতের পিঠা খেলে পরে
স্বাদ লাগে বেশি,
শৈত্য প্রবাহে কষ্টে আছি
আমরা দুখি বাংলাদেশী।
শীতের দিনের সকাল বেলায়,
দিনটা চলে হেলায় হেলায়।
শীতের দিনে কুয়াশায় ঢাকা
যখন থাকে রবি,
হঠাৎ করে আলে যেন
দেখি সোনার ছবি।
শীতের এই আগমনে
আনন্দ পায় মনে মনে,
গরমের চেয়ে শীত ভাল,
বলছে আমায় আপন জনে।।

Lohagaranews24 Your Trusted News Partner