
নিউজ ডেক্স : চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সী ব্যক্তি সহ দুই জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় করোনা রোগীর মৃত্যু হয় বলে জানিয়েছেন জেনারেল হাসাপাতালের তত্ত্ববধায়ক ডা. অসীম কুমার নাথ।
তিনি বলেন, হাসপাতালে আইসিইউ’তে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত এই রোগী গত ৮ মে হাসপাতালে ভর্তি হয়। অবস্থার অবনতি হওয়ায় গত ১৭ মে আইসিইউতে রাখা হয়।

এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৬৫ বছর বয়সী আরও একজনের মৃত্যু হয় বলে জানান হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner