
লোহাগাড়ার কর্মরত সাংবাদিকদের প্রাণের সংগঠন লোহাগাড়া সাংবাদিক ফোরামের সদস্যদের জন্য ফুডপ্যাক পাঠিয়েছেন উপজেলা যুবলীগের আহবায়ক মো. জহির উদ্দিন।
শনিবার (২৩ মে) রাত ৭টায় ফোরামের নেতৃবৃন্দের কাছে ফুডপ্যাক হস্তান্তর করেন জহির উদ্দিনের পক্ষে উপজেলা যুবলীগ নেতা ও লোহাগাড়া যুব ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ সরওয়ার। সাথে ছিলেন বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক রোমান ।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি এম এম আহমদ মনির, সহ-সভাপতি অধ্যাপক মো. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল জনি ও সাংগঠনিক সম্পাদক সাত্তার সিকদার। পরে ফুডপ্যাকগুলো ফোরামের সকল সদস্যদের মাঝে বিতরণ করা হয়।

লোহাগাড়া সাংবাদিক ফোরামের সকল সদস্যবৃন্দ করোনা পরিস্থিতিতে ফুডপ্যাক পাঠানোর জন্য উপজেলার যুবলীগের আহবায়ক মো. জহির উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner