
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ আলী হোসেন (২০) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলী হোসেন কক্সবাজারের টেকনাফ থানার পশ্চিম পাড়ার ওমর আলীর পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি মাইক্রোবাসে তল্লাশী করা হয়। এ সময় তার কাছে ইয়াবাগুলো পাওয়া যায়। সে ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে টেকনাফ থেকে নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner