
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ‘হোম কোয়ারেন্টাইন’ আদেশ অমান্য করায় বিদেশফেরত মো. ফারুক নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টায় উপজেলা সদরের পুরান থানা রোডস্থ মুন্সি ভিলার ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ। সাথে ছিলেন থানার এসআই মুহাম্মদ বেলাল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, ৩ দিন আগে দুবাই থেকে দেশে ফিরেন তিনি। নিয়ম অনুযায়ী তিনি ও তার পরিবার ‘হোম কোয়ারেন্টাইন’ করার কথা। কিন্তু তিনি সে নির্দেশ না মেনে বাহিরে ঘুরাফেরা করছিল। এ কারণে তার আর্থিক অবস্থা বিবেচনা করে ১০ হাজার জরিমানা করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner