
লোহাগাড়ায় টংকাবতী খেলাঘরের সম্মেলন শুক্রবার (১৭ জানুয়ারি) সকালবেলা অনুষ্ঠিত হয়। খেলাঘর আসরের কার্যালয়ে প্রথম অধিবেশনে সংগঠনের বিগত কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
টংকাবতী খেলাঘরের আহবায়ক সাংবাদিক পুষ্পেন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক এডভোকেট শৈবাল আদিত্য।

সভায় বক্তারা বলেন, অসম্প্রদায়িক দেশ গঠনে খেলাঘরের যথাযথ ভূমিকা প্রয়োজন। নতুন প্রজন্মকে সাংস্কৃতিক পরিবেশে গড়ে তোলা এবং নৈতিকতার বিকাশ ঘটাতে খেলাঘরের গুরুত্ব রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে এদেশকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে সকলকে এগিয়ে আসা প্রয়োজন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, শোভন দাশ, তুষার কান্তি বড়ুয়া ও দিদারুল আলম প্রমুখ।
সভাশেষে আগামী ২ বছরের জন্য অধ্যাপক পুষ্পেন চৌধুরীকে সভাপতি, দেবাশীষ আচার্য্যকে সাধারণ সম্পাদক ও লোহাগাড়ানিউজ২৪ডটকম সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেককে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট টংকাবতী খেলাঘর আসরের কমিটি গঠন করা হয়। -খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner