
_______সৈয়দা সুফিয়া খাতুন_______
লক্ষ শহিদের রক্ত ভেজা
আমার সোনার বাংলাদেশ।
ফুলে ফলে পাখির গানে
সাগরের ঢেউয়ের কলতানে
রেখেছে আমায় মুগ্ধ করে।
লক্ষ শহিদের রক্তে ভেজা,
আমার সোনার বাংলাদেশ।
রক্ত দিয়ে নাম লিখেছি
সোনার বাংলাদেশ
জালিমের জুলুম সহ্য করে
মান-ইজ্জত বিলিয়ে দিয়ে
ছিনিয়ে এনেছি আমার এ দেশ
স্বাধীন বাংলাদেশ।
আমার দেশের স্বাধীন মানুষ
স্বাধীন আমার বাংলাদেশ।
থাকবো মোরা বুক ফুলিয়ে
চলবো মোরা মন হাসিয়ে
জুলুম আর অত্যাচারের
ঘানি টেনেছি বহু দিন।
অত্যাচার আর অবিচার
সইবো না আর সইবো না
নতুন করে গড়বো মোরা
সোনার বাংলাদেশ।
আমরা এখন মুক্ত স্বাধীন
মুক্ত মনের গৌরবে।
ছড়িয়ে দিব সৌরভে
লক্ষ কোটি বাঙ্গালীর ত্যাগের বিনিময়ে
পেয়েছি আমার সোনার বাংলাদেশ
আমার প্রাণের বাংলাদেশ।

Lohagaranews24 Your Trusted News Partner