
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ আবুল ফয়েজ (৩৪) নামে এক বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতী ফরেষ্ট রেঞ্জ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতকানিয়া উপজেলার জমাদার পাড়ার মৃত আবু সৈয়দের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner