
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ৪ হাজার ৫০ পিস ইয়াবাসহ মো. আজিজুল হক (৩৪) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ আগস্ট) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজিজুল হক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার আদর্শ গ্রামের মৃত আবু সুফিয়ানের পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, মাইক্রোবাসে যাত্রীবেশে গ্রেপ্তার আজিজুল হক ইয়াবাগুলো পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

Lohagaranews24 Your Trusted News Partner