
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় আট মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ মার্চ) রাতে বান্দরবান সদর থানার টংকাবতী পুলিশ ফাঁড়ির সহায়তায় টংকাবতী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনির আহমদ (৪৫) লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লালারখিল এলাকার মৃত আবদুল হামিদের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মনির আহমদ লালারখিল এলাকার মো. শফিকুল ইসলাম ছইতালা বাহিনীর অন্যতম সহযোগি। তারা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত। শফিকুল ইসলাম ছইতালার বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেড়াচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, শফিকুল ইসলাম ছইতালার অন্যতম সহযোগি মনির আহমদকে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তার মনির আহমদকে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner