
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় অনুমানিক ৩২ বৎসর বয়সী অজ্ঞাত যুবতীর মহদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ খালেকের দোকান এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই যুবতী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে এলাকায় ঘুরাফেরা করতে দেখেছেন স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে ওই তরুণীর লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্নস্থানে থেতলে যাওয়ার চিহ্ন রয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। যুবতীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত যুবতীর পরিচয় জানা যায়নি।

এদিকে, খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner